• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, কে এই মোহাম্মদ সাদেক?

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৬, ১৯:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের মুহাম্মদ সাদেকের বয়স ৫৭ বছর। চার স্ত্রীকে নিয়ে তার সংসার। ৭০ জনের বেশি সন্তানের বাবা তিনি, যাদের মধ্যে ৫৮ জন জীবিত। কিন্তু এত বড় পরিবারের ভরণপোষণ করার সামর্থ্য নেই তার। অভাবের কারণে কখনো কখনো না খেয়েই ঘুমাতে যায় তার সন্তানেরা। অনেকের পায়ে জুতা নেই, সংসারে খাবারের জোগান দিতেই হিমশিম খেতে হয় তাকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবিসি গ্লোবাল উইমেনের এক প্রতিবেদনে উঠে এসেছে সাদেক ও তার পরিবারের এমন দুর্দশার চিত্র। পরিবারের বসবাস মাটির তৈরি ঘরে, যেখানে ঠিকমতো দরজা বা জানালা নেই। পাতলা পর্দা দিয়ে ঘর আড়াল করা হয়। জ্বালানি কাঠ কেনার সামর্থ্য না থাকায় রান্নার জন্য অনেক সময় কাগজ পুড়িয়ে আগুন জ্বালাতে হয়।

সাদেক একটি গাড়ি বিক্রির প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিটি গাড়ি বিক্রি করতে পারলে তিনি এক হাজার আফগানি, যা প্রায় ১৫ ডলারের সমান, পান। পরিবারের একমাত্র আয়ের উৎস এই কাজ। এত বড় পরিবারের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের খরচ মেটাতে এই আয় যথেষ্ট নয়।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাদেক স্বীকার করেছেন, সন্তানের সংখ্যা এত বেশি যে তিনি সবার নাম মনে রাখতে পারেন না। তিনি বলেন, ‘আমি তাদের সবার নাম মনে রাখতে পারি না। বেশির ভাগ সময় শুধু ছেলে বা বাচ্চা বলে ডাকি।’

পরিবারের প্রতি নিজের দায়িত্বও ঠিকভাবে পালন করতে পারেননি বলে স্বীকার করেছেন তিনি।

সাদেকের ভাষ্য অনুযায়ী, তার চার স্ত্রীই অল্প বয়সে বিয়ে করেছিলেন। সন্তানদের ছোটবেলায় মৃত্যুর কথাও জানিয়েছেন তিনি। তার দাবি, মায়েদের অল্প বয়স এবং শিশুদের যত্ন নেওয়ার অভিজ্ঞতার অভাব এ ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। কয়েকটি সন্তান যক্ষ্মা, হুপিং কাশি ও হাম রোগে মারা গেছে বলেও জানান তিনি।

সাদেক বলেন, ‘আমি আমার স্ত্রীদের অল্প বয়সে বিয়ে করেছিলাম। আমার অনেক সন্তান মারা গেছে, কারণ তাদের মায়েরা খুব অল্পবয়সী ছিলেন। তারা জানতেন না কীভাবে সন্তানদের যত্ন নিতে হয়, কীভাবে বুকের দুধ খাওয়াতে হয় কিংবা কীভাবে তাদের দেখাশোনা করতে হয়। আমার কয়েকটি সন্তান যক্ষ্মা, হুপিং কাশি ও হাম রোগে মারা গেছে।’

নিজের পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে সাদেক বলেন, সন্তানদের মৌলিক খাবার জোগাড় করাও যে এত কঠিন হবে, তা আগে জানলে তিনি এত বেশি সন্তানের বাবা হতেন না। তবে পরিবারের ভরণপোষণে এমন সংকট থাকা সত্ত্বেও কেন তিনি আরও সন্তান নেওয়া অব্যাহত রেখেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

সাদেকের পরিবারের দুরবস্থা আফগানিস্তানের বৃহত্তর মানবিক সংকটেরও প্রতিফলন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি চারজন মানুষের মধ্যে তিনজন নিজেদের মৌলিক চাহিদা পূরণ করতে পারেন না।

দেশটিতে অল্প বয়সে বিয়েও বড় উদ্বেগের বিষয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী ৪০ লাখের বেশি নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে করেছিলেন। এই পরিসংখ্যান আফগানিস্তানে বাল্যবিয়ের ব্যাপকতা তুলে ধরে।

আরও পড়ুন

উড়োজাহাজের কার্পেটের নিচে সাপ, বাতিল হলো ফ্লাইট

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, আহত ২ বাংলাদেশি

সৌদির বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৩

দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১

তথ্যসূত্র: এনডিটিভি

/অ

  • আফগানিস্তান
  • সন্তান
  • মানবিক সংকট
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
সেদিকুল্লার সেঞ্চুরি, আফগানিস্তানের সংগ্রহ ২৯৪ রান
সেদিকুল্লার সেঞ্চুরি, আফগানিস্তানের সংগ্রহ ২৯৪ রান
নিজের সন্তানের জন্য হলেও পরিচ্ছন্ন ঢাকা গড়তে হবে: প্রধানমন্ত্রী
নিজের সন্তানের জন্য হলেও পরিচ্ছন্ন ঢাকা গড়তে হবে: প্রধানমন্ত্রী
চিরিরবন্দরে দুই সন্তানসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
চিরিরবন্দরে দুই সন্তানসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X